বিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

চারখাই, বিয়ানীবাজার, সিলেট।

ভর্তি চলছে...

প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত

জেনে নিন, কেন আপনার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাবেন।

আপনার সন্তানের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে আজই বিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করুন।
০১

বছরের প্রথমেই বিনামূল্যে বই প্রদান করা হয়।

০২

শতভাগ শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়।

০৩

ছাত্র-ছাত্রীদের বেতন প্রদান করতে হয় না।

০৪

প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্যতাসম্পন্ন শিক্ষক দ্বারা পাঠদান করা হয়।

০৫

শ্রেণি পাঠদানে বাস্তব উপকরণ ব্যবহার করা হয়।

০৬

জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ থাকে।

০৭

শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া হয় না।

০৮

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের ব্যবস্থা আছে।

০৯

মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করা হয়।

১০

অতিরিক্ত পাঠ্যবইয়ের চাপ নেই।

১১

শ্রেণি পাঠদানে পাঠ্যপুস্তক উপযোগী বিভিন্ন মাইনর গেইমস ব্যবহার করা হয়।

১২

পাঠের বিষয়বস্তু শ্রেণিতেই শেখানো হয়।

১৩

বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করুন

সুশিক্ষা, নিরাপদ পরিবেশ, দক্ষ শিক্ষক ও শিশুবান্ধব পাঠদানের মাধ্যমে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে কী কী লাগবে?

ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিচের কাগজপত্র ও তথ্যসমূহ সঙ্গে আনতে হবে।

০১

শিশুর ডিজিটাল জন্ম সনদ।

০২

বাবার এন আই ডি কার্ডের ফটোকপি।

০৩

মায়ের এন আই ডি কার্ডের ফটোকপি।

০৪

উপবৃত্তির জন্য বাবা অথবা মায়ের এন আই ডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা একটি মোবাইল নম্বর।

০৫

উক্ত মোবাইল নম্বরে একই এন আই ডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা বিকাশ বা নগদ একাউন্ট থাকতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিদ্যালয় অফিসে যোগাযোগ করুন অথবা ওয়েবসাইটের যোগাযোগ পেজ ব্যবহার করুন।
Scroll to Top